যে রোগের জন্য যে ডাক্তারের পরামর্শ নিবেন
কোন রোগ হলে কোন ডাক্তার দেখাবেন তা অনেকেই বোঝেন না, তাহলে আসুন জেনে নিন ক্র. নং রোগের বিবরণ যে ডাক্তার দেখাবেন ১ মাথা ব্যথা, মাথা ঘোরানো, ভার ভার লাগা, ঝিমানি আসা, ভারসাম্য না রাখতে পারা,ব্রেইনের কোন সমস্যা,কোন বড় দূর্ঘটনা বা আঘাত পাওয়ার পর অজ্ঞান হয়ে যাওয়া, কান বা মাথার কাছ থেকে রক্ত পড়া, চোখে বা কানের কাছে কালশিটে দাগ, অনেক বয়স্ক মানুষ আছেন যারা খুব বেশি পরিমাণে ভুলে যান। কোন কথাই ভালো করে মনে থাকে না। এটা আলজেইমারস রোগের লক্ষণ। বয়সের দোষ না ভেবে ডাক্তারকে বলুন। মস্তিষ্ক এবং মেরুদণ্ডের রোগ (কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র), পেরিফেরাল স্নায়ু (ফুসফুসের বা লিভারের মতো অঙ্গ, মস্তিষ্কের সাথে মেরুদণ্ড এবং মেরুদণ্ড সংযোগকারী স্নায়ু) এবং পেশীগুলিতে রোগের চিকিৎসা করেন। স্নায়বিক রোগের মাঝে রয়েছে, মাথা ব্যাথা, মৃগীরোগ, স্ট্রোক, মুভমেন্ট ডিসঅর্ডার, যেমন কম্পন বা পার্কিনসন রোগ ইত্যাদি হলে একজন নিউরোলজিস্টের পরামর্শ নিন। নিউরোলজিস্ট/ নিউরো-মেডিসিন ( Neurologists) ...