ইসলামে মতপার্থক্য
ইসলামে মানুষের একমাত্র পরিচয় সে মুসলিম। আর কোন পরিচয় তার নেই। পবিত্র কোরআনে এই পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে। তবে কোন বিজ্ঞ আলেমের সুচিন্তিত মতামত কারো কাছে ভালো লাগতে পারে। তবে নিজেকে আলাদাভাবে সহী ঘোষণা করে মুসলিম ঐক্য ধ্বংস করতে পারে না। সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে। শিয়া: যার হযরত আলী (রা:) কে অনুসরণ করে এবং তাকে সবচেয়ে বড় আলেম মনে করে। সুন্নি: যারা সহীহ ৬ টি হাদিস গ্রন্থকে অনুসরণ করে। সালাফী: সালাফ (আরবি: سلف) বলতে ইসলাম ধর্মানুসারে সাধারণত নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরবর্তী তিন প্রজন্ম অর্থাৎ সাহাবা, তাবেয়ী ও তাবে তাবিয়ীকে বুঝানো হয়। সালাফ শব্দের শাব্দিক অর্থ পূর্বপুরুষ আর ব্যবহারিক অর্থ ইসলামের প্রথম যুগের মানুষগণ। অর্থাৎ রাসূল (সা.) এবং সাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈগণ-যাঁদের ব্যাপারে রাসূল (সা.) বলে গিয়েছেন, যারা হলেন উম্মাতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মাত। আর সালাফদের অনুসারীগণ হল সালাফি। ইসলামের নবী ও রাসূল মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরবর্তী তিন প্রজন্ম অর্থাৎ সাহাবা, তাবেয়ী ও তাবে তাবিয়ীগন ইসলামকে যেভাবে বুঝতেন ...