Posts

Showing posts from March, 2022

প্রাণীজগতের পর্ব কয়টি ? পর্বগুলোর নাম বলুন । ভাইবা

 👮 প্রাণীজগতের পর্ব কয়টি ? পর্বগুলোর নাম বলুন । উত্তর: প্রাণিজগতের প্রধান পর্ব ৯টি। পর্বগুলো হলো: ১) পরিফেরা ( Porifera) ২) নিডারিয়া ( Cnidaria) ৩) প্লাটিহেলমিনথেস ( Platyhelminthes) ৪) নেমাটোডা ( Nematoda) ৫) অ্যানিলিডা ( Annelida) ৫) মলাস্কা (Mollusca) ৬) আর্থ্রোপোডা ( Arthropoda) ৭) একাইনোডারমাটা ( Echinodermata) ৮) কর্ডাটা ( Chordata)

ভাইবা প্রস্তুতি পার্ট-১

Image
👮 আপনার নামে একজন শিল্পি আছে, তাকে চিনেন ? জ্বী, স্যার কন্ঠশিল্পী, মো: আব্দুল জব্বার ।মৃত্যুবরণ করেন  ৩০ আগস্ট, ২০১৭  । 👮 তার কয়েকটা গানের নাম বলুন ? -      তার গাওয়া  তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় ,  সালাম সালাম হাজার সালাম  ও  জয় বাংলা বাংলার জয়  গান তিনটি ২০০৬ সালে    মার্চ   মাস জুড়ে অনুষ্ঠিত  বিবিসি বাংলার  শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়।  এছাড়া   তিনি  বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার  একুশে পদক  (১৯৮০) ও  স্বাধীনতা পুরস্কারে  (১৯৯৬) ভূষিত হন।           ১। গানের নাম: তুমি কি দেখেছ কভু.........          গীতিকার: ড. মোহাম্মদ মনিরুজ্জামান           সুরকার: সত্য সাহা।           ২। গানের নাম:  সালাম সালাম হাজার সালাম সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চ...

কোমল পানীয় ও অসহ্য গরম

Image
কোমল পানীয় ও অসহ্য গরম গরম আসছে। দোকানে দোকানে ঠান্ডা পানীয়র সমাহার। হকাররা ব্যস্ত মাথায় ঠান্ডা পানীয় নিয়ে। গরমের ক্লান্তি নিমিষেই দূর করে কোমল পানীয়। পেপসি,সেভেন- আপ, কোকাকোলা তো আছেই, এদের সাথে যুক্ত হয়েছে টাইগার, ব্লাক-হর্স, স্পিড আরও কত কি!!!  ২০১৬ সালের দিকে। আমার মামা গ্রাম থেকে  ময়মনসিংহ শহরে এসেছেন ডাক্তার দেখাতে। তার সমস্যা অনবরত হেঁচকি উঠছে। কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না। ঘুম নাই, খাওয়া নাই শরীর শুকিয়ে কাঠ। দাঁড়িয়ে থাকতে পারে না, বসে পরে। মফস্বলের নামকরা হাতুড়ি ডাক্তার দেখিয়েছিলেন। বলেছে আলসার হয়েছে। তেল জাতীয় সকল খাদ্য নিষেধ করে দিয়েছে।  ভয়ে বেচারা, খাবার‌ই বন্ধ করে দিয়েছে। কারণ তেল ছাড়া তো কোন তরকারী- ভর্তা খা‌ওয়া যায় না।পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখেছিলাম । বলল, পেটে টিবি হয়েছে। সে অবশ্য  চিকিৎসায় ভালো হয়েছিল। এই মামাকে ডাক্তার দেখানোর সময়, ওয়েটিং রুমে অপেক্ষা করছি। হঠাৎ আমাদের ডিপার্টমেন্টের সরোয়ার স্যারের সাথে দেখা। সদা হাস্যোজ্জোল, নিরেট ভদ্র লোক। কুশল বিনিময় শেষে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এখানে কেন? স্যার বলল...

রাশিয়া কেন ইউক্রেন আক্রমণ করল?

রাশিয়া কেন ইউক্রেন আক্রমণ করল? এখানে আমেরিকা কেন নাক গলাচ্ছে ?বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি অর্থনৈতিক ব্যবস্থা সমাজতন্ত্র ও পুঁজিবাদ কি? এ যুদ্ধের কারণ বুঝতে হলে এ প্রশ্নগুলোর উত্তর জানা জরুরী। রাশিয়া ও আমেরিকার মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হলো দুটি ভিন্ন আদর্শগত অর্থনৈতিক ব্যবস্থা। রাশিয়া চলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক মতাদর্শে, আর আমেরিকা চলে পুঁজিবাদী অর্থনৈতিক মতাদর্শে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর থেকেই দুই দেশের মধ্যে বাকবিতন্ডা বা স্নায়ু যুদ্ধ শুরু। এখন দেখা যাক, সমাজতন্ত্র ও পুঁজিবাদ কি? সমাজতন্ত্র হলো সরকারের নিয়ন্ত্রানাধীন অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বেসরকারি মালিকানা থাকে না। এককথায় দেশের সবকিছুর মালিক সরকার। কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুর মালিক সরকার। প্রত্যেকে তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করে এবং সুবিধা ভোগ করে।  সমাজতন্ত্রের সুবিধা হলো শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে জনগণ সমান সুযোগ লাভ করে। এক্ষেত্রে কোন অর্থনৈতিক বৈষম্য থাকে না। পণ্যের দাম কখনো হুঁ হুঁ করে বাড়েনা। সরকার পণ্যের দাম নির্ধারণ করে দেয়। তবে বর্তমানে অর্থনৈতিক সংস্কার করে, কিছু লোককে তাদের যোগ্যতার ভিত্তিত...

ধর্মীয় বিশ্বাস ‍ও বিবর্তন

Image
 ধর্মীয় বিশ্বাস ‍ও বিবর্তন   সংক্ষিপ্তভাবে বললে ইসলাম   হলো নিজেকে আল্লাহর পথে সমর্পন করে, এক আল্লাহ ও তার প্রেরিত নবীদের দেখানো পথ ধরে শান্তি পথ খোঁজ করা। আর বিবর্তন একটি বৈজ্ঞানিক মতবাদ । বিজ্ঞান এ পৃথিবীতে ঘটে যাওয়া প্রকৃতির ঘটনাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধমে, ব্যাখ্যা বিশ্লেষণ করে বিশেষ জ্ঞানটুকু খুজে বের করে । বিজ্ঞান ও ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্মের মধ্যে কি, কোন বিরোধ আছে? যদিও বর্তমানে বিজ্ঞান ও ধর্মকে পরস্পর বিরোধী বলে ব্যাখ্যা করা হয়, কিন্তু বিজ্ঞানে যা সত্য প্রমাণিত তাতে বিরোধের কিছু নেই।   তবে বিজ্ঞানের কিছু বিষয় যেমন বিবর্তন একটি জটিল প্রক্রিয়া যার প্রমাণিত সত্যটুকু বিশ্বাস করলে সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাস করা হবে বলে আমি মনে করি না। কিছু বিষয়ে দ্বিমত পোষন করা যেতে পারে । বিজ্ঞান হোক বা ধর্ম কোন বিষয়ে অন্ধ বিশ্বাস মানুষের চিন্তাশক্তিকে সংকুচিত করে, ক্ষতির কারণ হয়ে দাড়ায়। আজকাল যারা বিজ্ঞানের ছাত্র   এবং যারা বিবর্তন সম্পর্কে শুনেছেন তাদের মধ্যে অনেকেই দু:চিন্তাগ্রস্ত হন এই ভেবে যে, বিবর্তন সত্য মনে করলে বুঝি সবাইকে নাস্তিক ...