Posts

Showing posts from April, 2021

বিজ্ঞানী গুলিমো মার্কনী (Guglielmo Marconi)

বিজ্ঞানী গুলিমো মার্কনী (Guglielmo Marconi) ১৯০৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি রেডিও আবিষ্কার করেন।

বিজ্ঞানী পল এরলিক (Paul Ehrlich)

বিজ্ঞানী পল এরলিক (Paul Ehrlich) ১৯০৮ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তিনি ১৮৫৪ সালে পোল্যান্ডে জন্ম গ্রহন করেন। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদেরকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইমিউন সিস্টেম রক্তে এন্টিবডি তৈরি করে যা ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুত ক্ষতিকর পদার্থ ধ্বংস করে।

বিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপম্যান (Gabriel Lippmann)

গ্যাব্রিয়েল লিপম্যান (Gabriel Lippmann) ১৯০৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ১৮৪৫ সালে লুক্সেমবার্গে জন্মগ্রহণ করেন। ১৯২১ সালে আটলান্টিক মহাসাগরে দুর্ঘটনায় নিহত হন। তিনি রঙিন ছবি তোলার কৌশল আবিষ্কার করেন। ১৯ শতকে সাদা কালো ছবি তোলার কৌশল আবিষ্কার হয়। ১৮৯০ সালে গ্যাব্রিয়েল লিপম্যান রঙিন ছবি তোলার কৌশল আবিষ্কার করেন।

বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড (Ernest Rutherford)

Image
    আর্নেস্ট রাদারফোর্ড (Ernest Rutherford)   তিনি ১৯০৮ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। ১৮৭১ সালে নিউজিল্যান্ডে জন্ম গ্রহন করেন। ১৮৯৬ সালে তেজস্ক্রিয়তা আবিষ্কার হ‌ওয়ার পর তিনি আরো গভীরভাবে গবেষণা শুরু করেন। ১৮৯৯ সালে রাদারফোর্ড মত প্রকাশ করেন যে, কমপক্ষে দুই ধরনের রেডিয়েশন রয়েছে।আলফা রেডিয়েশন,বিটা রেডিয়েশন। তিনি আবিষ্কার করেন তেজস্ক্রিয়তার কারণে গ্যাস উৎপন্ন হয়। ফেড্রিক সোডির সাথে কাজ করে তিনি মত প্রকাশ করেন যে, তেজস্ক্রিয়তা হতে হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়। ১৯০২ সালে তারা যুগান্তকারী এক তত্ত্ব আবিষ্কার করেন, এটি হলো তেজস্ক্রিয় যৌগ ভেঙ্গে অন্য যৌগে রুপান্তরিত হয়।

চার্লস লুইস আলফোনসি ল্যভেরন ( Charles Louis Alphonse Laveran)

Image
            চার্লস লুইস আলফোনসি ল্যভেরন ( Charles Louis Alphonse Laveran)  ১৯০৭ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৮৪৫ সালে জন্ম গ্রহন করেন। মৃত্যু ১৯২২ সালে। রোগ সৃষ্টিতে প্রটোজোয়ার ভূমিকা বিষয়ে গবেষণার জন্য তিনি এ পুরস্কার পান। ম্যালেরিয়া একটি সাধারণ রোগ।রোগটি অধিক জ্বর এবং অন্যান্য উপসর্গের জন্য দায়ী। ১৯ শতকের মাঝামাঝি সময়ে এটা প্রমাণিত হয়েছিল যে অনেক রোগ সৃষ্টির জন্য ক্ষুদ্র জীবাণু দায়ী। কিছু ব্যক্তি মত প্রকাশ করেছিলেন যে ম্যালেরিয়া রোগের জন্য ব্যাকটেরিয়ার দায়ী। ১৯৮৯ সালে ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগীর রক্ত পরীক্ষা করে ল্যাভেরন প্রমাণ করেন যে এই রোগের জন্য প্লাসমোডিয়াম গোত্রের এক কোষী আরেক ধরনের জীবাণু এক ধরনের প্রোটোজোয়া দায়ী। এছাড়াও তিনি আরেকটি এককোষী পরজীবী জীবাণু সনাক্ত করেন।

জোসেফ জন থমসন (Joseph John Thomson)

Image
              ছবির ‍উৎস উইকিপিডিয়া  জোসেফ জন থমসন (Joseph John Thomson)  ক্ষুদ্র কণা পরমানু্র মধ্যদিয়ে যে বিদ্যুৎ পরিবহন ঘটে সে সম্পর্কে সর্বপ্রথম জানা যায় ১৯৩০ সালে । ১৮৯০ সালে জে জে থমসন চৌম্বকের সাহায্যে চার্জিত, গ্যাসের কণার চলার পথকে প্রভাবিত করেন। ১৮৯৭ সালে তিনি দেখান যে, ক্যাথোড রশ্মি ইলেকট্রন কণার সমন্বয়ে গঠিত এবং এই ইলেকট্রনই মূলত বিদ্যুৎ পরিবহন করে।আর ইলেকট্রন পরমাণু অংশ। এই আবিষ্কারের জন্য জে জে থমসন ১৯০৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

বিজ্ঞানী রবার্ট কখ ( Robert Koch)

Image
            বিজ্ঞানী রবার্ট কখ  ( Robert Koch)  জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। যক্ষা বা Tuberculosis (TB) একটি মারাত্মক অসুস্থতা । বিশেষ করে  এই রোগ ফুসফুসের টিস্যুকে আক্রমণ করে। বিজ্ঞানী রবার্ট কচ অনুজীবদের মাধ্যমে সৃষ্ট রোগ সম্পর্কে ব্যাপক গবেষণা করেন। ১৯৮২ সালে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং এর বিস্তারিত বিবরণ তুলে ধরেন।এ জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন।

বিজ্ঞানী এরিস্টটল ( Aristotle )

Image
(ছবির উৎস উইকিপিডিয়া)    বিজ্ঞানী এরিস্টটল ( Aristotle )    যীশু খ্রিস্ট বা হযরত ঈসা (আঃ) এর জন্মের ৩৮৪ বছর আগে অর্থাৎ ৩৮৪ খ্রি. বিজ্ঞানী এরিস্টটল জন্মগ্রহণ করেন। জ্ঞানের এমন কোন দিক নেই তিনি যার পথপ্রদর্শক নন। তিনি সক্রেটিসের শিষ্য প্লেটোর পাঠশালায় অধ্যয়ন করেন। বিশ্বজয়ী বীর সম্রাট আলেকজান্ডার তাঁর ছাত্র ছিলেন। আলেকজান্ডার তাঁর জয় করা রাজ্য থেকে বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করে তার গুরু এরিস্টটলকে উপহার দিতেন। এরিস্টটলের গবেষণা কাজের সুবিধার জন্য অসংখ্য ব্যাক্তিকে তিনি নিয়োগ দেন।যারা পৃথিবীর বিভিন্ন এলাকায় প্রাপ্ত প্রাণি ও উদ্ভিদের সম্পর্কে এরিস্টটলকে অবহিত করে। তার Politics গ্রন্থে আধুনিক রাষ্ট্র নীতির কথা বলেছেন।তাই তাকে রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয়। তিনি Poetics গ্রন্থে নাট্যতত্ত্ব, কাব্যতত্ত্বের ভিত্তি স্থাপন করেছেন। তিনি জীববিজ্ঞান তথা প্রাণিবিদ্যার জনক।  এরিস্টটলের আরেকজন যোগ্য ছাত্র ছিলেন থিওফ্রাস্টাস । থিওফ্রাস্টাস উদ্ভিদবিদ্যার জনক । থিওফ্রাসটাস এর মৃত্যুর পর সমস্ত রচনাবলী তার ছাত্র নিলেওস এর কাছে ছিল। কিন্তু নিলেওসের মৃত্যুর পর তার ছেলেরা...

বিজ্ঞানী ফেড্রিক উইলহেম এডলফ ভন বেয়ার ( Johann Friedrich Wilhelm Adolf von Baeyer)

Image
বিজ্ঞানী ফেড্রিক উইলহেম এডলফ ভন বেয়ার। রং বিষয়ে রসায়নে গবেষণা করেন। তার গুরুত্ব পূর্ণ কাজ হলো কয়লা থেকে নীল রং উৎপাদন। তার আবিষ্কারের মাধ্যমে কয়লা থেকে রাসায়নিক যৌগের মাধ্যমে রং উৎপাদন শুরু হয়। নীল গাছ থেকে নীল রং উৎপাদনের নির্ভরশীলতা কমে যায়। এ গবেষণার জন্য তিনি ১৯০৫ সালে নোবেল পুরস্কার পান।

বিজ্ঞানী লর্ড রেলীগ (Lord Rayleigh) ও উইলিয়াম রামসে

Image
বিজ্ঞানী লর্ড রেলীগ ( John William Strutt 3rd Baron Rayleigh )  বিজ্ঞানী লর্ড রেলীগ ও বিজ্ঞানী উইলিয়াম রামসে ১৯০৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।  আমাদের চারপাশের বাতাস বিভিন্ন ধরনের গ্যাসের সমন্বয়ে গঠিত। বিশেষ করে নাইট্রোজেন ও অক্সিজেন । লর্ড রেলিগ বায়ুমণ্ডলে গ্যাস পরিমাপের পদ্ধতির উন্নয়ন ঘটান। বায়ু থেকে নাইট্রোজেন নিষ্কাশনের সময় তিনি লক্ষ্য করে যে তা পরীক্ষাগারের নাইট্রোজেন থেকে ভারী। ১৮৯৪ সালে সে আর্গন গ্যাস আবিষ্কার করেন। Sir William Ramsay এক‌ইভাবে হিলিয়াম গ্যাস আবিষ্কার করেন। Rayleigh বিভিন্ন গ্যাসের ঘনত্ব নির্ধারণ করতে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস ওজন করে শুরু করেন। একটি 2-লিটার ফ্লাস্ক খালি করা হয়েছিল, ওজন করা হয়েছিল এবং তারপরে গ্যাস ভর্তি হওয়ার পরে আবার ওজন করা হয়েছিল। ঘরের বাতাসের উচ্ছ্বাস পর্যবেক্ষণ করা ওজনকে প্রভাবিত করেছিল এবং এর ফলে ঘরের তাপমাত্রা এবং ব্যারোমেট্রিক চাপ প্রভাবিত হয়েছিল। পরীক্ষাগুলি একজন বিশ্বস্ত সহকারী দ্বারা করা হয়েছিল, যার নিবিড় তত্ত্বাবধানে রেইলি নিজেই, এবং বেশ কয়েক বছর ধরে চলেছিল। হাইড্রোজেনের সাথে অক্সিজেনের ঘনত্বের...

বিজ্ঞানী নীলস রেবার্গ ফিনসেন

Image
বিজ্ঞানী নীলস রেবার্গ ফিনসেন জন্ম ডেনমার্কে। বেড়ে উঠা আইসল্যান্ডে। ১৯৮২ সালে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার জন্য কোপেনহেগেনে যান।  নীলস ফিনসেন বিপাকীয় যক্ষা রোগে ভুগছিলেন। তিনি দূর্বল ও রোগা হয়ে গিয়েছিলেন। তিনি লক্ষ্য করলে যে আল্ট্রাভায়োলেট রশ্মি তাকে শক্তি যোগায়। তিনি চিকিৎসা বিজ্ঞানে আল্ট্রাভায়োলেট রশ্মির উপকারিতা সম্পর্কে অধ্যয়ন শুরু করলেন। যক্ষার চিকিৎসায় এই রশ্মি জনপ্রিয়তা অর্জন করলেও এন্টিবায়োটিক আবিষ্কার এর স্থান‌ দখল করে।

বিজ্ঞানী রোনাল্ড রোস ( Ronald Ross)

Image
বিজ্ঞানী রোনাল্ড রোস ( Ronald Ross): ১৯০২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান বিজ্ঞানী রোনাল্ড রোস। তিনি একজন বৃটিশ হলেও জন্ম ভারতের আলমোরায়। ইংল্যান্ড থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি নিয়ে মিডিসিন বিশেষ্ঞ হিসেবে ইংল্যান্ড থেকে ভারতের মাদ্রাজে আসেন।  আবিষ্কার: শুরুতে মশা হতে কিভাবে ম্যালেরিয়া জীবাণু ছড়াচ্ছে তা জানতে পাড়েন নি। তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন। তারপর তিনি মশার আরেকটি জাত লক্ষ করেন। জাতটি ছিল অ্যানোফিলিস মশা। কিউলেক্স মশা জীবাণু বহন করতে  পারে না, তাই এ মশা নিয়ে গবেষণা সফল হননি। পরে অ্যানোফিলিস মশা নিয়ে গবেষণা করেন।  তিনি  একজন ম্যালেরিয়া রোগীকে মশার কামড় খাওয়ান। মশার শরীরে ম্যালেরিয়ার জীবাণুর নিশ্চিত উপস্থিতির পর একজন  সুস্থ্য লোককে সেই মশার কামড় খাওয়ান ।  এতে সুস্থ্য লোকটি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে পড়ে।  এতে তিনি নিশ্চিত হন যে, অ্যানোফিলিস মশা থেকেই ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় এবং ম্যালেরিয়া জ্বর হয়।  বিজ্ঞানী রোনাল্ড রোস ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর রক্ত নিয়ে পরীক্ষা করে তাতে ম্যালেরিয়া পরজীবীর সন্ধান পান। তিনি আবিষ্কার করেন, ম্যালেরিয়...

এক কথায় প্রকাশ

*** এক কথায় প্রকাশ *** ১) অকালে পক্ব হয়েছে যা -- অকালপক্ব   ২) অক্ষির সমক্ষে বর্তমান -- প্রত্যক্ষ  ৩) অভিজ্ঞতার অভাব আছে যার -- অনভিজ্ঞ   ৪) অপকার করবার ইচ্ছা --- অপচিকীর্ষা   ৫) অহংকার নেই যার --- নিরহংকার   ৬) অনেকের মধ্যে একজন --- অন্যতম   ৭) অনুতে ( বা পশ্চাতে ) জন্মেছে যে --- অনুজ ৮) আদি থেকে অন্ত পর্যন্ত --- আদ্যন্ত , আদ্যোপান্ত ৯) আকাশে বেড়ায় যে --- আকাশচারী, খেচর   ১০) আচারে নিষ্ঠা আছে যার ---- আচারনিষ্ঠ   ১১) আপনাকে কেন্দ্র করে যার চিন্তা --- আত্মকেন্দ্রিক   ১২) আপনাকে যে পন্ডিত মনে করে --- পন্ডিতম্মন্য    ১৩) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার --- আস্তিক   ১৪) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার --- নাস্তিক ১৫) ইতিহাস রচনা করেন যিনি --- ঐতিহাসিক ১৬) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি --- ইতিহাসবেত্তা ১৭) ইন্দ্রিয়কে জয় করেছে যে --- জিতেন্দ্রিয়   ১৮) ঈষৎ আমিষ ( আ৺ষ) গন্ধ যার --- আ৺ষটে ১৯) উপকারীর উপকার যে স্বীকার করে --- কৃতজ্ঞ  ২০) উপকারীর উপকার যে স্বীকার করে না -...

উইলিয়াম শেক্সপিয়ারের স্মরণীয় উক্তি

Why, then,'tis none to you,for their is nothing either good or bad, but thinking makes it so.' This extract is taken from the drama--Hamlet-( 41BCS) অর্থ: তাহলে তোমার কাছে তা নয়, আসলে পৃথিবীতে সত্য ও মিথ্যা বলে কিছু নেই, যে যা ভাবে তাই মনে হয় তার কাছে। ** এখানে tis = it is ** ১।"আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।" ২।"মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে।" ৩।" তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে।" ---উইলিয়াম শেক্সপিয়ার