Posts

Showing posts with the label প্রাণিবিদ‌‌‌্যা

অধ্যায়: জীবকোষ ও টিস্যু

 অধ্যায়:  জীবকোষ ও টিস্যু জীবকোষ বা কোষ: জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। লোয়ি ( Loewy)  এবং সিকেভিজ (Siekevitz) 1969 সালে বৈষম্য ভেদ্য (selectively permeable) পর্দা দিয়ে আবৃত   এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরুপ তৈরি করতে পারে, এমন সত্তাকে কোষ বলে। কোষের প্রকারভেদ :  নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। আদি কোষ এবং প্রকৃত কোষ । (a)  আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic cell) : এ ধরনের কোষে কোন সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এজন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়। এসব কোষের নিউক্লিয়াস কোন পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিও-বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। ক্রোমোজোমে কেবল DNA  থাকে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায়। (b) প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ ( Eukaryotic cell) : এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি (nuclear membrane) দিয়ে নিউক্লিও-বস্তু পরিবেষ্টিত ও সুসং...

অধ্যায় : জীবের শ্রেণীবিন্যাস

 জীবের শ্রেণীবিন্যাস আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় চার লক্ষ  এবং প্রাণীর প্রায় তের লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। জানা বোঝাে   এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠভাবে বিন্যাস করা বা সাজানোর  প্রয়োজন। জীবজগতকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণিবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণিবিন্যাসবিদ্যা। শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য একটাই। তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য *প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। * জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা । *পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা।  *সর্বোপরি জীবজগৎ  এবং মানবকল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। সুইডিস প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস ১৭৩৫ সালে আপসা...

কম্পিউটার অপারেটর পদে ভাইবা অভিজ্ঞতা

Image
 পদের নাম: কম্পিউটার অপারেটর অধিদপ্তর: শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তারিখ: ০৩/০৪/২০২২ খ্রি. অনার্সের পঠিত বিষয়: প্রাণিবিদ্যা ( Zoology) ১) জবা ফুলের বৈজ্ঞানিক নাম কী ? অপর স্যার বললেন ও তো প্রাণিবিদ্যায় পড়েছে ,  প্রাণি থেকে প্রশ্ন করেন । ২) টাকি মাছের বৈজ্ঞানিক নাম কী ? ৩) আদি কোষ কাকে বলে ? ৪) কোষের আবরণী বা প্লাজমা মেমব্রেন কি ? ৫)  গরুর দুধ ও মাংসের উৎপাদনবৃদ্ধিতে কি কি প্রযুক্তির সহায়তা নেয়া হয় ? কিভাবে এ কাজটি করা হয়? ৬) জৈব প্রযুক্তি কি ? ৭) কম্পিউটারের উপরের কী বোর্ডের key গুলোর নাম বলুন ? ৮)  আপনার কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা কোথায় হযেছে ?  ৯) কত নাম্বার ল্যাবে হয়েছে ? ল্যাবটি প্রবেশ পথের কোন দিকে ? ১০)  কম্পিউটারের কি কি কাজ পারেন ? ১১) মাইক্রোসফট ওয়ার্ডে একটি লোগো কিভাবে সেট করবেন ? আপনি আসুন ধন্যবাদ।

উচ্চমান সহকারী পদে ভাইবা অভিজ্ঞতা

Image
  ভাইবা অভিজ্ঞতা অনার্সের বিষয়: প্রাণিবিদ্যা (Zoology) পদের নাম: উচ্চমান সহকারী অধিদপ্তর: খাদ্য অধিদপ্তর  তারিখ: ১০/০৪/২০২২ 1) Introduce yourself 2) GPA এর পূর্ণ রূপ কি? 3) Average spelling কি? 4) Syllable কি? 5)Administration বানান লিখুন এবং এর সেলেবল গুলো দাগ দিয়ে দেখান । 6) প্রাণি ও উদ্ভিদ কোষের মধ্যে দুটি পার্থক্য বলুন। 7) মাইটোকন্ড্রিয়া কি ? 8) সংবিধান কি? 9) সাম্প্রতিক পাকিস্তানে কি ঘটেছে? 10) দক্ষিণ এশিয়ার কোন দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে শোচনীয় ? কি কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে?

প্রাণীজগতের পর্ব কয়টি ? পর্বগুলোর নাম বলুন । ভাইবা

 👮 প্রাণীজগতের পর্ব কয়টি ? পর্বগুলোর নাম বলুন । উত্তর: প্রাণিজগতের প্রধান পর্ব ৯টি। পর্বগুলো হলো: ১) পরিফেরা ( Porifera) ২) নিডারিয়া ( Cnidaria) ৩) প্লাটিহেলমিনথেস ( Platyhelminthes) ৪) নেমাটোডা ( Nematoda) ৫) অ্যানিলিডা ( Annelida) ৫) মলাস্কা (Mollusca) ৬) আর্থ্রোপোডা ( Arthropoda) ৭) একাইনোডারমাটা ( Echinodermata) ৮) কর্ডাটা ( Chordata)

ভাইবা প্রস্তুতি পার্ট-১

Image
👮 আপনার নামে একজন শিল্পি আছে, তাকে চিনেন ? জ্বী, স্যার কন্ঠশিল্পী, মো: আব্দুল জব্বার ।মৃত্যুবরণ করেন  ৩০ আগস্ট, ২০১৭  । 👮 তার কয়েকটা গানের নাম বলুন ? -      তার গাওয়া  তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় ,  সালাম সালাম হাজার সালাম  ও  জয় বাংলা বাংলার জয়  গান তিনটি ২০০৬ সালে    মার্চ   মাস জুড়ে অনুষ্ঠিত  বিবিসি বাংলার  শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়।  এছাড়া   তিনি  বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার  একুশে পদক  (১৯৮০) ও  স্বাধীনতা পুরস্কারে  (১৯৯৬) ভূষিত হন।           ১। গানের নাম: তুমি কি দেখেছ কভু.........          গীতিকার: ড. মোহাম্মদ মনিরুজ্জামান           সুরকার: সত্য সাহা।           ২। গানের নাম:  সালাম সালাম হাজার সালাম সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চ...

ধর্মীয় বিশ্বাস ‍ও বিবর্তন

Image
 ধর্মীয় বিশ্বাস ‍ও বিবর্তন   সংক্ষিপ্তভাবে বললে ইসলাম   হলো নিজেকে আল্লাহর পথে সমর্পন করে, এক আল্লাহ ও তার প্রেরিত নবীদের দেখানো পথ ধরে শান্তি পথ খোঁজ করা। আর বিবর্তন একটি বৈজ্ঞানিক মতবাদ । বিজ্ঞান এ পৃথিবীতে ঘটে যাওয়া প্রকৃতির ঘটনাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধমে, ব্যাখ্যা বিশ্লেষণ করে বিশেষ জ্ঞানটুকু খুজে বের করে । বিজ্ঞান ও ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্মের মধ্যে কি, কোন বিরোধ আছে? যদিও বর্তমানে বিজ্ঞান ও ধর্মকে পরস্পর বিরোধী বলে ব্যাখ্যা করা হয়, কিন্তু বিজ্ঞানে যা সত্য প্রমাণিত তাতে বিরোধের কিছু নেই।   তবে বিজ্ঞানের কিছু বিষয় যেমন বিবর্তন একটি জটিল প্রক্রিয়া যার প্রমাণিত সত্যটুকু বিশ্বাস করলে সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাস করা হবে বলে আমি মনে করি না। কিছু বিষয়ে দ্বিমত পোষন করা যেতে পারে । বিজ্ঞান হোক বা ধর্ম কোন বিষয়ে অন্ধ বিশ্বাস মানুষের চিন্তাশক্তিকে সংকুচিত করে, ক্ষতির কারণ হয়ে দাড়ায়। আজকাল যারা বিজ্ঞানের ছাত্র   এবং যারা বিবর্তন সম্পর্কে শুনেছেন তাদের মধ্যে অনেকেই দু:চিন্তাগ্রস্ত হন এই ভেবে যে, বিবর্তন সত্য মনে করলে বুঝি সবাইকে নাস্তিক ...